বিজ্ঞান

বিদ্যাসাগর মিথ

ডেস্ক, রাজনীতি ডটকম
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিখ্যাত লোকদের নিয়ে গালগল্প তৈরি হয় সমাজে৷ গড়ে ওঠে অলৌকিক ও অবিশ্বাস্য গল্পগাঁথা। এভাবেই আসলে পৌরণিক কাহিনিগুলোর জন্ম হয়। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিখ্যাত ও মহান মানুষ ছিলেন।

তাই স্বাভাবিকভাবেই তাঁর ছেলেবেলা নিয়ে নানা কাহিনি চালু হয়।

তিনি নাকি খুব দরিদ্র ঘরের সন্তান ছিলেন, খুব দুঃখ-কষ্টে কেটেছে তাঁর ছেলেবেলা—এ কথাটা কিন্তু সত্যি নয়। অত ধনী ঘরে তাঁর জন্ম নয় ঠিকই, তাই বলে অনাহারে-অর্ধাহারে দিন কাটেনি।

বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতার সাধারণ একজন চাকুরে। তাই গ্রামের স্কুলেই সাদামাটাভাবে শুরু হয় বিদ্যাসাগরের শিক্ষাজীবন। তাঁর সম্পর্কে আরেকটা গল্প চালু আছে। তিনি নাকি এতই মেধাবী ছিলেন, যেকোনো বইয়ের পাতা একবার ওল্টালেই সব নাকি মুখস্থ হয়ে যেত।

তাই এক বই একবার নেড়েচেড়ে ছিঁড়ে ফেলে দিতেন। এ জন্য তাঁকে বকাঝকা করতেন শিক্ষক কিংবা অভিভাবকেরা।

তিনি তখন নাকি গড়গড় করে বলে দিতেন সেই বইয়ের কোন পাতায় কী আছে! বুঝতেই পারছেন, এটা গালগপ্পো-মুখস্থবিদ্যার সঙ্গে মেধার কোনো সম্পর্ক নেই, সে কথা নিশ্চয়ই আপনার অজানা নয়। বিদ্যাসাগর কিন্তু মেধাবীই ছিলেন, মুখস্থবিদ নন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে