বিজ্ঞান

বিজ্ঞানীর করুণ মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
দুর্ভাগা বিজ্ঞানী লুইস স্লটিন

১৯৪৬ সাল। যুক্তরাষ্ট্রের ম্যানহটন প্রজেক্টে কাজ করেন বিজ্ঞানী লুইস স্লটিন। ম্যানহটন প্রজেক্ট হলো যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা গবেষণাকেন্দ্র। এখান থেকে তৈরি বোমা দিয়েই আঘাত করা হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে।

স্লটিন খ্যাপাটে টাইপের লোক। পছন্দ করতেন তেজস্ক্রিয় পরমাণু নিয়ে খেলতে। পারমাণবিক বোমার অন্যতম উপাদান তেজস্ক্রিয় প্লুটোনিয়াম। কিন্তু প্লুটোনিয়াম যেখানে-সেখানে রাখলেই তা বিস্ফোরিত হবে না।

এর জন্য নির্দিষ্ট ভরের-যাকে বলে ক্রিটিক্যাল মাস? সেই পরিমাণ প্লটোনিয়াম একসঙ্গে রাখতে হয়। ম্যানহটনের কোনো জারেই ক্রিটিক্যাল ভরের সমান প্লুটোনিয়াম রাখা হয় না। ওই ক্রিটিক্যাল মাসের সমান প্লুটোনিয়াকে দুটি ভাগে ভাগ করে আলাদা জারে রাখা হয়। যাতে ওগুলো বিক্রিয়া করে অনাকাঙ্খিতভাবে তেজস্ক্রিয় বিস্ফোরণ ঘটাতে না পারে।

কিন্তু স্লটিনের ছিল বদখেয়াল। তিনি প্রতিদিন একবার করে প্লুটোনিয়াম নিয়ে খেলতেন। এক জারে রাখা প্লুটোনিয়াম ঢালতেন আরেক জারের প্লুটোনিয়ামের ভেতরে। এতে দুই জারের প্লুটোনিয়াম একসঙ্গে হয়ে ক্রিটিক্যাল ভরে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু স্লটিন ছিলেন খুব সতর্ক।

একেবারে শেষ মুহূর্তে তিনি জারের ভেতর একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে খানিকটা প্লুটোনিয়াম আলাদা করে ফেলতেন। ক্রিটিক্যাল ভরে পৌঁছাতে পারত না প্লুটোনিয়াম। নিরাপদেই তাই খেলাটা দিনের পর দিন চালিয়ে গেছেন স্লটিন।

একদিন করুণ সমাপ্তি ঘটে সেই খেলার। সেদিন স্লটিন সময়মতো জারের ভেতর স্ক্রু ড্রাইভার ঢোকাতে পারেননি। তাতেই ক্রিটিক্যাল ভরে পৌঁছে শুরু হয় ভয়াবহ পারমাণবিক বিক্রিয়া। জারের ভেতর থেকে ঝলসে ওঠে নীল আলোর বিকিরণ। খুবই ভয়ংকর এর শক্তি। মুহূর্তেই আগুনের হলকায় ঝলসে গেলেন স্লটিন। ঝলসে গেলেন সেখানে উপস্থিত বেশ কজন বিজ্ঞানীও। অন্যদের অবস্থা অত মারাত্মক নয়। কিন্তু স্লটিন? দুর্ঘটনার পর দুদিন বেঁচে ছিলেন। না বাঁচলেই বরং ভালো হত স্লটিনের জন্য। শরীর ভেতর থেকে ঝলসে গিয়েছিল তাঁর। তীব্র যন্ত্রণা নিয়ে তিনি শেষ পর্যন্ত মারা যান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অবরোধবাসিনী’

তিন দফা দাবি বাস্তবায়নের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করে এক ঘণ্টা সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ‘অবরোধবাসিনী’। সংগঠনটির দাবি, নারী শিক্ষার্থীদের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সীমিত শিথিলতা সমস্যার সমাধান নয়।

১৮ ঘণ্টা আগে

২৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে মায়ের বাহুডোরে ফরিদ

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।

২০ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ সম্পন্ন, শপথ নিলেন ৪ মন্ত্রী-২ প্রতিমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।

১ দিন আগে

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক জনস্বাস্থ্যবিদ খায়রুল ইসলাম মারা গেছেন

প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।

১ দিন আগে