রমজানে সিএনজি স্টেশন দিনে ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫১
ছবি: সংগৃহীত

গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে সিএনজি স্টেশনগুলো প্রথম রমজান থেকে আগামী ১৪ মার্চ (২৪ রমজান) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত (৬ ঘণ্টা) বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা (৩ ঘণ্টা) পর্যন্ত বন্ধ থাকত।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ১৫ থেকে ২৫ মার্চ সিএনজি/ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

তবে ২৬ মার্চ থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখতে হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গৃহকর্মী নির্যাতন : রিমান্ড শেষে বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে

শুক্রবার রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে সাফিকুর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এর আদালত

১০ ঘণ্টা আগে

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছাতে আবেদন সরকারের

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত বুধবার ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) অধীন ‘কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র (সিডিপি) কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বর্তমান দেশি-বিদেশি বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে উত্তর

১১ ঘণ্টা আগে

তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

১১ ঘণ্টা আগে

মন্ত্রীর বক্তব্য চাঁদাবাজির বৈধতার অপচেষ্টা: টিআইবি

পরিবহনমন্ত্রীর এ বক্তব্যকে ‘একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা’ হিসেবে অভিহিত করেছে টিআইবি। এ ধরনের দু্র্নীতিসহায়ক অপচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

১২ ঘণ্টা আগে