প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রবাসীরা বর্হিবিশ্বের শুধু শ্রম দিতে যায় না। তারা বহি:বিশ্বের অর্থনীতিতেও ভূমিকা রাখে। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সাপ্তাহিক প্রবাসনের আয়োজিত ইউরোপ ও উন্নত বিশ্বের শ্রমবাজার সম্প্রসারন, অভিবাসন খাতের সংস্কার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে নাগরিকরা দেশেও যেমন মর্যাদা পায় না বিদেশে তেমন মর্যাদা পায়না। বিদেশী মিশনগুলো লোকবল কমের কারন দেখায়। কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারাও প্রবাসীদের সঠিক সেবাটি দেন না। প্রবাসীদের সুরক্ষায় বহি:বিশ্বে মিশনগুলো কার্যকর ভূমিকা রাখে না।
তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য। বাংলাদেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই। সেজন্য বেশিরভাগ বাংলাদেশি নাগরিকরা বিদেশে কর্মসংস্থানের জন্য যায়। কিন্তু সেখানে গিয়েও তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি সেল চালু করা প্রয়োজন। যেখানে সকল তথ্য উল্লেখ করা থাকবে। কোন দেশে কি পরিমান কর্মীর চাহিদা রয়েছে তা দেখে যে রিক্রুটিং এজেন্সি আছে তারা কাজ করবে। এছাড়া প্রবাসগামী আগ্রহী কর্মীরা দেখতে পারবে কোথায় নিয়োগ দেওয়া হয় এবং কি পরিমাণ কর্মী প্রয়োজন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, বাংলাদেশ থেকে ইউরোপের সবচেয়ে বেশি যে দেশটাতে গেছে সেই দেশটা হলো যুক্তরাজ্য। কিন্তু সেটা বহু আগে থেকে কয়েকশো বছরের এক ইতিহাস আছে। তারপর আশির দশক থেকে ইতালি, গ্রিজ ও স্পেন এই দেশগুলোতে লোক যাওয়া শুরু হয়। এগুলো সঙ্গে যুক্তরাজ্যে যাওয়া লোকজনের এক ধরনের নেটওয়ার্ক রয়েছে। এমনকি ৯০ দশকের দিকে যারা গিয়েছে তারা বেশিরভাগই টুরিস্ট ভিসা গিয়েছে কর্মী বিষয় তেমন লোকজন যায়নি। কিন্তু ওই দেশের ইনক্লুসিভ রাজনীতির কারণে এই কর্মীরা ছাড় পেয়ে বৈধ হয়ে গিয়েছেন।
তিনি আরো বলেন, আমাদের এখান থেকে কর্মীদের যে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয় সে প্রশিক্ষণের পরে যে সনদটি দেওয়া হয় সেটি আন্তর্জাতিক মানের স্বীকৃত নয়। এই স্বীকৃতিটি আন্তর্জাতিক মানের করার দায়িত্ব একমাত্র সরকারের। কেয়ারগিভিংয়ের দক্ষতা বাড়ানো প্রয়োজন। এর পাশাপাশি ভাষার দক্ষতাও বৃদ্ধি করতে হবে এবং সেটি যদি সামগ্রিকভাবে শিক্ষাগত যোগ্যতায় নিয়ে আসা যায় তবে কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাপ্তাহিক প্রবাসনের সম্পাদক খোকন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, রাবিডের সভাপতি আরিফুর রহমান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রেমিত খন্দকার ও সাপ্তাহিক প্রবাসনের সম্পাদক মন্ডলীর সদস্য মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
৭ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
৮ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
৮ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে