জুলাই সনদে ‘প্রতারণার’ আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

যশোর প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৫: ৪৫
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

মানবাধিকার ও গুম কমিশন নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ’-এর কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বিগত সরকারের আমলে সুপ্রিম কোর্টের স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হওয়ার সমালোচনা করেন এবং একটি স্বচ্ছ ও নৈতিক বিচারব্যবস্থা গড়ে তুলতে ‘ইন্টেলেকচুয়াল দুর্নীতি’ বন্ধের হুঁশিয়ারি দেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী সংশোধন করে বাস্তবায়ন করবে।

আইনমন্ত্রী বলেন, ‘দেশে স্বাধীন বিচারব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

বিগত সরকারের সময় আদালত রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারেনি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে।’

তিনি বলেন, ‘পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যথাযথ যাচাই-বাছাই করে সংসদে উত্থাপন করা হবে। এসব আইনের ক্ষেত্রে পর্যালোচনা জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নের অবকাশ না থাকে। বর্তমান সরকার ও জনগণ একটি স্বচ্ছ ও নৈতিক বিচার ব্যবস্থা প্রত্যাশা করে। আমরা ইন্টেলেকচুয়াল দুর্নীতির পথ বন্ধ করতে চাই।’

দেশে বিভক্তির রাজনীতির চেষ্টা চলছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা ৭১ ও ২৪ নিয়ে কোনো বিভক্তি চাই না। সবাইকে বিভক্তির রাজনীতি থেকে ফিরে এসে বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হতে হবে। দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এসব বিষয় জনগণের সামনে তুলে ধরার আহ্বানও জানান তিনি।

আইনমন্ত্রী যশোর কোর্টের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং বিচার বিভাগের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের জন্য মৃত্যুর পর আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দলীয় প্রতীকহীন স্থানীয় নির্বাচন বেশি চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদমন্ত্রী

মন্ত্রী বলেন, দলীয় প্রতীক না থাকায় এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে আরও বেশি প্রতিযোগিতামূলক। গ্রামীণ জনপদের উন্নয়নে জনবান্ধব ও সত্যিকারের প্রতিনিধিদের নির্বাচিত করতে এখন থেকেই ভোটার ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

১২ ঘণ্টা আগে

বাংলাদেশে হামের পরিস্থিতি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে সংক্রমণ ছড়িয়ে পড়া, টিকার ঘাটতি এবং মৃত্যুর ক্রমবর্ধমান হারের ওপর ভিত্তি করে পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি।

১২ ঘণ্টা আগে

সার্ককে ফের সক্রিয় করার তাগিদ দিল বাংলাদেশ

বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদলগুলো সার্কের উন্নয়নের জন্য তাদের নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরে।

১২ ঘণ্টা আগে

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

১২ ঘণ্টা আগে