ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সরকারপ্রধান। এদিকে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, বাংলাদেশে রাজনীতি ও সামরিক খাতসহ সার্বিক বিনিয়োগ বৃদ্ধিতে তুরস্কের পূর্ণ সমর্থনের পাশাপাশি মেটার কার্যালয় খোলা এবং রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ও বিভিন্ন বৈঠকের তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ন কবির ও উপদেষ্টা ড. মাহদী আমিন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেন সরকারপ্রধান। এদিকে, তুরস্ক বাংলাদেশে বিনিয়োগসহ রাজনীতি ও সামরিক খাতে পূর্ণ সমর্থন দিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আরও আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা এবং ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement