সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় স্বজনদের কাছে ফেরার টিকিট সঙ্গে থাকলেও শেষ পর্যন্ত প্রিয় জন্মভূমিতে আর ফেরা হলো না চার বাংলাদেশি প্রবাসীর। সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে দেশটির আল-খুরমা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওই চার জনের কাছে ছিল দেশে ফেরার বিমানের টিকিট। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই থেমে গেল তাদের জীবন।

স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement