বাসস

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মীদের জন্য ১০ম ওয়েজবোর্ড গঠনে তথ্য মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছে।
সোমবার বিএফইউজের ঢাকায় অবস্থানরত নেতৃবৃন্দের এক সভায় এ আহবান জানানো হয়। বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী গত ২ নভেম্বর, ২০২৩ সংগঠনের প্রতিনিধি সম্মেলনে ১০ম ওয়েজ বোর্ড গঠনের নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারেও এ প্রতিশ্রুতি দেয়া হয়।
বিএফইউজে মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জমান কামাল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সেবিকা রানী ও নুরে জান্নাত আখতার সীমা।
সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সদস্য কেইউজের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন।
নেতৃবৃন্দ সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীদের রুটি-রুজি, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা খুব শিঘ্রই রাজপথে আন্দোলন সংগ্রামের কর্মসূচি শুরু করবেন বলে সভায় জানানো হয়।

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৪ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
১৫ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১৬ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১ দিন আগে