না.গঞ্জে শেখ হাসিনাসহ ১৩১ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় বিএনপি নেতা বাবুল মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি কায়সার, সাবেক এমপি অয়ন ওসমানসহ ১৩১ আসামির নাম উল্লেখ করা হয়।

অভিযোগে জানানো হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া। আন্দোলন শেষে বাড়ি ফেরার সময় দুপ্তারা তাঁতীপাড়া ঈদগাহ এলাকায় নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাবুলের ওপর হামলা চালায় অভিযুক্ত সন্ত্রাসীরা।

এ সময় স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাউল-ফকিরদের ওপর ও মাজারে হামলা নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ

পাশাপাশি সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, আইজিপি, ডিএমপি কমিশনার এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে রুলের জবাব

৪ ঘণ্টা আগে

স্পিকার হাফিজ উদ্দিনকে গালিবাফ— মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান প্রয়োজন

গালিবাফ আরও বলেন, ইরান সংঘাত চায় না। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির মোকাবিলায় সর্বশক্তি নিয়ে দাঁড়াবে। পাশাপাশি মুসলিম দেশগুলোরও যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়া প্রয়োজন।

৫ ঘণ্টা আগে

আনিস আলমগীর-সোমা ইসলাম-জান্নাতুল পিয়ার নামে থানায় জিডি

শাহবাগ থানার ডিউটি অফিসার মাজিবুল বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা এটি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন। সাইবার সম্পর্কিত হওয়াত তদন্তকারী কর্মকর্তা এটি সাইবার ইউনিটে পাঠাতে পারেন।

৫ ঘণ্টা আগে

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামালের প্রয়াণ, শায়িত হবেন সুফিয়া কামালের পাশে

পরে শাহেদ কামালের আরেক বোন সাঈদা কামাল জানান, রোববার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের পারিবারিক বাসভবন ‘সাঁঝের মায়া’-য় তার মরদেহ রাখা হবে। সেখানে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

১৭ ঘণ্টা আগে