মাইকিং করতে বের হয়ে হিটস্ট্রোকে অটোরিকশা চালকের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
মরদেহ। প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি ক্লিনিকের হয়ে মাইকিং করতে বের হয়ে রাশেদুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের চামটার বাজারে তিনি মারা যান। স্থানীয়দের আশঙ্কা, তিনি হিটস্ট্রোক করে মারা গেছেন।

মারা যাওয়া রাশেদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি আগে পেপার বিক্রেতা হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে একটি কমিউনিটি ক্লিনিকের জন্য মাইকিং করতে চামটার বাজারে যান শারেদুল ইসলাম। দুপুরে চামটারহাট এলাকার একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় রাশেদুল ইসলামের।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, রাশেদুল ইসলাম এই গরমে মাইকিং করতে যান চামটার বাজারে। দুপুরে খাবার খাওয়ার পর তিনি মারা যান।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমান বলেন, প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রাশেদুল ইসলাম। তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটফোর্ডে সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

মামলায় বিচার শুরুর আদেশ পাওয়া ২১ আসামির মধ্যে প্রথম ১০ জন কারাগারে রয়েছেন। তিনজন উচ্চ আদালতের জামিনে আছেন এবং বাকি আটজন পলাতক।

৪ ঘণ্টা আগে

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন: দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

৫ ঘণ্টা আগে

বৈরি আবহাওয়ায় শাহজালালে ফ্লাইট বিপর্যয়, গন্তব্য পাল্টেছে ২ বিমান

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করে সিলেটের দিকে চলে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ

৫ ঘণ্টা আগে

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

৫ ঘণ্টা আগে