প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছেন, আসছে ডিসেম্বর থেকে রাজধানী ঢাকা ও করাচির মধ্যে এই সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরানের মহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালাতে পারে বলে জানান তিনি। যা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং সংযোগ শক্তিশালী করবে।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) অনুষ্ঠানে বাংলাদেশি দূত বলেছেন, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে। এলসিসিআই এবং বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এ সংগঠনের সদস্যদের তিন থেকে চারদিনের মধ্যে ভিসা দেওয়া হবে। এরমাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রমণ দ্রুত ও সহজ করা হবে।”
বাণিজ্যিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে। অপরদিকে বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাকের অপার সম্ভাবনার কথাও উল্লেখ করেন হাইকমিশনার ইকবাল হোসেন খান।
এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহণ সেবা চালু করা হবে বলেও জানান তিনি। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কার্গো পরিবহন শুরু হয়। চাহিদা বাড়ায় এখন সরাসরি কার্গো পরিবহণের কথা আসছে।
বাণিজ্যের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও দুই দেশকে সহযোগিতামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হাইকমিশনার বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই বাংলাদেশে একটি দল পাঠাবে। যেখানে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে। তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৮ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১০ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ ঘণ্টা আগে