বিজয়ের চোখে সাকিব নির্দোষ

ডেস্ক, রাজনীতি ডটকম
বামে সাকিব আল হাসান, ডানে এনামুল হক বিজয়- ফাইল ছবি।

আওয়ামী লীগের ব্যানারে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে হত্যা মামলার আসামি করা হয়েছে। যা নিয়ে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ৷ নিজের কঠিন এই সময়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার পাশে পাচ্ছেন এনামুল হক বিজয়সহ আরও অনেক সতীর্থদের।

ঘটনার সময় সাকিব দেশের বাইরে ছিলেন। এখন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলছেন তিনি। টেস্টের পঞ্চম দিনে তার বোলিংয়ে জয়ের সুবাসও পাচ্ছে সফরকারীরা। তার পরেও সাকিবের বিরুদ্ধে এমন মামলায় সতীর্থরা বিস্মিত।

এনামুল হক বিজয়তো সাকিবকে নির্দোষ দাবি করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনার সঙ্গে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।’

পেসার রুবেল হোসেনও লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটাররা আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।’

আরেক ক্রিকেটার সাব্বির রহমান ফেসবুকে সাকিবকে দেশে ফেরানোর আইনি নোটিশ বিষয়ক খবরের একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চিনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।’

তরুণ পেসার শরীফুল ইসলামও ফেসবুকে সাকিবের সঙ্গে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।’

গত ৫ আগস্ট আদাবরের রিং রোডে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ রুবেল নামে এক গার্মেন্টস শ্রমিক। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার হত্যা মামলা করেন, যেখানে সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও ৫০০ জন। মামলার এজাহার থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম জানিয়েছেন। যদিও বিসিবি জানিয়েছে, তারা কোনও নোটিশ পায়নি।

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল শনিবার বৈঠকে বসেছিল বিসিবি। যেখানে সভাপতি ফারুক আহমেদসহ বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। ফারুক শনিবার জানিয়েছিলেন, রবিবার টেস্ট শেষে সাকিবের ব্যাপরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ. লীগের বিচার শিগগিরই, দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়ে জলবায়ু রিপোর্টিং কোর্স চালুর উদ্যোগ

এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ৩ ও ৪ জুলাই ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত কো-ডিজাইন কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অংশ নেন।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

১৮ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

১৯ ঘণ্টা আগে