সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মুহাম্মদ আবদুল্লাহ। ফাইল ছবি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী মুহাম্মদ আবদুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

৩ ঘণ্টা আগে

শুভেন্দু-মানিক সাহাদের জন্য ১১০০ কেজি আম উপহার বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ উপহারে রয়েছে দেশের জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা। এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় পাঠানো হয়েছে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি আম।

৪ ঘণ্টা আগে

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৮০৩ জন। এ বোর্ডের ২ হাজার ৭০৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

৪ ঘণ্টা আগে

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর

গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।

৫ ঘণ্টা আগে