নিউরো সায়েন্সেস হাসপাতালের নতুন পরিচালক ডা. নুরুজ্জামান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু)। ছবি: সংগৃহীত

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের (নিনস) নতুন ‘পরিচালক কাম অধ্যাপক’ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু)।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের ‘পরিচালক কাম অধ্যাপক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক নুরুজ্জামান খান চিকিৎসকদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান- বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অফ নিউরো সার্জনসের সদস্যসচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নুরুজ্জামান খান কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ঢাকা মেডিকেল কলেজে থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর একই প্রতিষ্ঠান থেকে নিউরো সার্জারি বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি (মাস্টার্স ইন সার্জারি) অর্জন করেন। তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভারতের একাধিক হাসপাতালে ফেলোশিপ ট্রেনিং করেছেন।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শাহ আলী মাজারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

বৃহস্পতিবার গভীর রাতে মাদক সেবনের অভিযোগ তুলে শাহ আলীর মাজারে আগত কয়েকজনকে মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে শাহ আলী থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করেন মোসাম্মৎ রেসমি বেগম।

৬ ঘণ্টা আগে

বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

১৮ ঘণ্টা আগে

চিকিৎসাসেবায় গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইশরাক

শনিবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

১৯ ঘণ্টা আগে

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি জাহিদুল ইসলাম

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম। শনিবার (১৬ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলামের সই করা এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

২০ ঘণ্টা আগে