মনগড়া টিআরপি ও প্রচার সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন আর নয়: তথ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ মে ২০২৬, ১৮: ২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মনগড়া টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) এবং পত্রিকার ভুয়া প্রচার সংখ্যার ভিত্তিতে সরকারি বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা থেকে সরকার ধীরে ধীরে সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে। রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে কোন টেলিভিশন কত দর্শকের কাছে পৌঁছাচ্ছে—এটি নির্ভুলভাবে নির্ধারণ করা এখন আর কঠিন নয়। কিন্তু কিছু ক্ষেত্রে বাস্তবসম্মত ও স্বচ্ছ তথ্যের অভাবে দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর টিআরপি ব্যবস্থার ওপর নির্ভর করে বিজ্ঞাপন বণ্টন করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, 'মাত্র কয়েকশ টিআরপির ভিত্তিতে কোটি দর্শকের চিত্র তুলে ধরা কিংবা পত্রিকার অতিরঞ্জিত প্রচার সংখ্যার ওপর ভিত্তি করে সরকারি বিজ্ঞাপন বণ্টনের যে প্রথা চালু আছে, তা স্বচ্ছ ও ন্যায্য নয়।'

তথ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে নির্ভরযোগ্য ও ডিজিটাল তথ্য-প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হবে। এতে করে প্রকৃত দর্শকসংখ্যা ও পাঠকসংখ্যার ভিত্তিতে গণমাধ্যমগুলো মূল্যায়ন করা সম্ভব হবে।

তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে তথ্যের কোনো ধরনের বিকৃতি বা অসত্য উপস্থাপনের সুযোগ থাকবে না। ডিজিটাল পদ্ধতিতে নির্ভরযোগ্য ডেটা নিশ্চিত করা গেলে সরকারি বিজ্ঞাপন বণ্টন আরও স্বচ্ছ ও ন্যায্য হবে।”

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমের মূল্যায়ন ও রাষ্ট্রীয় সহায়তার কাঠামোও আধুনিকায়ন করা জরুরি। এ লক্ষ্যেই তথ্য মন্ত্রণালয় সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে