এনআইডি মহাপরিচালক

১০৬ প্রবাসীকে জালিয়াতির মাধ্যমে ভোটার করার প্রমাণ মিলেছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুরে জালিয়াতির মাধ্যমে ১০৬ প্রবাসীকে ভোটার করার দায়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান এবং ওই অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

সংবাদ সম্মেলনে এনআইডি উইংয়ের পরিচালক মুহাম্মদ হাসনানুজ্জামান, উপ-পরিচালক তকদির আহমেদ, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও সহকারী পরিচালক আশাদুল হক উপস্থিত ছিলেন।

এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, জালিয়াতির এ কাজে ভোটারপ্রতি লাখ টাকার উপরে লেনদেনের অভিযোগে জগন্নাথপুর থানা নির্বাচন কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় গতকালই দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পরে তাদের আদালতে তোলা হয়। বাকি ৯ জন অজ্ঞাত আসামি। তারা প্রবাসী ১০৬ জনকে ভোটার করতে স্থানীয় অনেকের বায়োমেট্রিক ও আঙ্গুলের ছাপ নিয়েছেন। এ ধরনের অনিয়ম সনাক্ত করা হয়েছে।

এসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হলেও বিদেশে থাকা লোকের পরিবর্তে অন্যের আঙ্গুলের ছাপ ও বায়োমেট্রিক নেওয়ায় তারা শেষ পর্যন্ত ভোটার হতে পারতো না বলেও জানান তিনি।

এনআইডি মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয়পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। অনিয়ম করলে কর্মকর্তাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

জগন্নাথপুরে জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে এনআইডি উইং-এর একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে। ঘটনার জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মামলা হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, সারাদেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। এ কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার পর্যন্ত ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে প্রমাণিত হয়, আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। এ কাজের সবার সহযোগিতা চান তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

৬ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৭ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৮ ঘণ্টা আগে
Advertisement