গাইবান্ধায় আওয়ামীপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাইবান্ধায় আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামীপন্থি চেয়ারম্যান বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, ক‌ঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবা‌ড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারীয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু ও উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নেই। তবে ফুলছড়ি থানার একটি নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আটকের পর পরই তাদেরকে গাইবান্ধা সদর থানায় আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

৫ ঘণ্টা আগে

তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানালেন দেশটির প্রধানমন্ত্রী

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোযুকি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাপানের মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল (এফওআইপি) গড়ার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।

৬ ঘণ্টা আগে

এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই এসডিজি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানের উন্নয়নকে সর্ব

২০ ঘণ্টা আগে

ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে এক ‘পলিটিক্যাল ক্লাউন’: চিফ প্রসিকিউটর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘পলিটিক্যাল ক্লাউন’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল, অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন।’

২০ ঘণ্টা আগে