জুলাই সনদ অনুযায়ী আইন সংস্কার হবে: আইনমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রণীত অধিকাংশ অধ্যাদেশ সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যেসব সংস্কার এখনো বাকি রয়েছে, সেগুলো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবই সরকার গ্রহণ করেছে। অবশিষ্ট সংস্কার কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সাম্প্রতিক সময়ে এনসিপির দায়ের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, কোনো মামলার তদন্ত নিরপেক্ষভাবেই হবে। অভিযোগে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের দায়িত্বের মধ্যে যা রয়েছে, তা ইতোমধ্যে করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি নিজেই দেশে ফেরার কথা জানিয়েছেন। দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আইনের বাইরে গিয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে না।

মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত জামিন পাওয়ার বিষয়ে তিনি বলেন, বিচারকরা মামলার নথি, প্রমাণ ও আইন বিবেচনা করেই সিদ্ধান্ত দেন। আদালতের সিদ্ধান্ত নিয়ে সরকারের সমালোচনা করা বা মন্তব্য করা সমীচীন নয়। সরকার জামিনের বিরোধিতা করতে পারে শুনানি পর্যন্ত, তবে আদালত সিদ্ধান্ত দেওয়ার পর তা নিয়ে মন্তব্য করলে বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তারের ধারণা সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, আদালত সমাজের অংশ এবং বিচারকরা ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। মানুষের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এর আগে বৃক্ষমেলা উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষকদের বহিষ্কার-অব্যাহতির প্রতিবাদ শিক্ষক সমিতির, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

১৫ ঘণ্টা আগে

ছাত্রীকে অশালীন মেসেজ পাঠিয়ে চাকরিচ্যুত খুবি অধ্যাপক

গত ১৮ জুন অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন মেসেজ পাঠানো ও ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাকে ডিসিপ্লিনের প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার তাকে চাকরিচ্যুত করা হলো।

১৫ ঘণ্টা আগে

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শ্রমিকরা যাবেন আগস্টের শেষ সপ্তাহ থেকে: মাহদী আমিন

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর মাহদী আমিন বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আমাদের দুই দেশই অবিলম্বে এই শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। একটি নতুন ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুতসম্ভব আমরা এই শ্রমবা

১ দিন আগে

জুলাইয়ের বিরোধিতা: সাদেকা হালিমসহ ৩ ঢাবি শিক্ষক বরখাস্ত, ৪ জনকে অব্যাহতি

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবির সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

১ দিন আগে