আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনসহ এক দিনে গ্রেপ্তার ১১৮: ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিশেষ অভিযানে ১১৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ডিএমপি। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযানে ১১৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। এর মধ্যে ২৬ জন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

আজ মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিনভর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রমনা ও খিলক্ষেত থানা পুলিশ ২ জন করে, ধানমন্ডিতে ১০ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা পুলিশ ১ জন করে গ্রেপ্তার করে।

পৃথক আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা অপরাধে জড়িত অভিযোগে মোট ৮২ জনকে গ্রেপ্তার করেছে।

এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ রয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে ডিএমপি।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দেশের ছয় জায়গায় সোমবার নামনো হয় সেনাবাহিনী এবং বিজিবি। এই পরিস্থিতিতে রাজধানীতে চলছে বিশেষ অভিযান।

এ ছাড়া ডিএমপি আগেই জানিয়েছিল, মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় ১৮ হাজার পুলিশ থাকবে। ঢাকার দুই শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

জামায়াতপন্থি ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের একযোগে পদত্যাগ

পদত্যাগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, বিরোধী মতের সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

৩ ঘণ্টা আগে

মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার— রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়

জাতীয় সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, তাদের সংসদে উপস্থিত থেকে সদস্যদের বক্তব্য শোনা উচিত। তিনি বলেছেন, ‘কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।’

৪ ঘণ্টা আগে

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‍ও মমতার মন্তব্য ইস্যুতে সরব সংসদ

সংসদ সদস্যের বক্তব্যের পর বিষয়গুলো নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

৪ ঘণ্টা আগে