টাঙ্গাইল প্রতিনিধি

শেষ মুহূর্তে ঈদযাত্রায় ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। এদিকে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। সে কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানজট কমাতে বন্ধ রাখা হয়েছে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল গ্রহণ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমকে বলেন, সেতু পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে সেতুর পূর্ব পাড়ে যানজট থাকায় সেই গাড়িগুলোকে দ্রুত পার করে নিয়ে আসতে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল আপাতত বন্ধ রেখে চারটি লেন দিয়েই ওপার থেকে গাড়িগুলোকে পার করে আনা হচ্ছে। তবে ঢাকাগামী লেনে বেশি গাড়ি না থাকায় তেমন সমস্যা হচ্ছে না। সেতু পূর্ব পাড়ের যানজট স্বাভাবিক হয়ে গেলেই সেতুর ঢাকাগামী লেন খুলে দেয়া হবে।
এদিকে, এ ব্যাপারে কথা বলার জন্য বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেলের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এদিকে, সকাল থেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি ফিরতে দেখা গেছে অসংখ্য মানুষকে। এদের মধ্যে নিম্ন আয়ের মানুষই বেশি। ঘরমুখো মানুষকে নিয়ে গন্তব্যে ছুটে চলেছে নানান যানবাহন। মহাসড়কজুড়ে তৎপর থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১১ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
১৩ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
১৩ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক
১৪ ঘণ্টা আগে