‘জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৪: ৩৭
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বুধবার (১৫ জুলাই) রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এ সময় তিনি জুলাই অভ্যুত্থানে নিহত ১ হাজার ৪০০ জনের সবার পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আন্দোলন চলাকালে হাসপাতাল থেকে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার একটি ঘটনার তদন্ত চলছে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।’

আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। যা উদঘাটনে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ সময় কয়েকজন নিহতদের পরিবারও উপস্থিত ছিলেন।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের শরীরে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

৩ ঘণ্টা আগে

‘ভুয়া’ মুক্তিযোদ্ধা শনাক্তে সরকারের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।

৩ ঘণ্টা আগে

মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা করতে রাজনীতি টেনে আনা হয়েছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ও শহিদদের তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের তালিকা করার দায়িত্ব যাদের ছিল, তারা নিরপেক্ষ ও সঠিকভাবে সেই কাজটি করেনি।

৪ ঘণ্টা আগে

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই বিষয়ের স্থগিত পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।

৪ ঘণ্টা আগে