ছাত্রলীগ নিষিদ্ধ না হলে সোমবার থেকে আন্দোলন : মাহমুদুর রহমান

ইবি প্রতিনিধি

জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আগামী রবিবারের (১৩ অক্টোবর) মধ্যে এ দাবি পূরণ না হলে সোমবার (১৪ অক্টোবর) থেকে তিনি আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মতবিনিময়সভার আয়োজন করে।

এ সময় তিনি শিক্ষার্থীদেরও তার দাবির পক্ষে মাঠে নামার আহ্বান জানান।

সভায় মাহমুদুর রহমান বলেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আমি সাত দিনের সময় দিয়েছিলাম। রবিবার সেই সময় শেষ হবে। রবিবারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন।

নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমি ঢাকায় মাঠে থাকব। আপনারা এখানে মাঠে থাকবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের একমাত্র জঙ্গি সংগঠন হলো এই ছাত্রলীগ।

আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে হবে। আগে ছাত্রলীগকে দিয়ে শুরু করি পরে আওয়ামী লীগকে ধরব।’

এ ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিফল হলে বাংলাদেশে আবারও ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘দুটো লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল। প্রথম লক্ষ্য ছিল ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো। দ্বিতীয়ত, ভারতীয় আধিপত্যবাদকে নির্মূল করা।

আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু দ্বিতীয়টা আমরা এখনো অর্জন করতে পারিনি। এখন সুযোগ এসেছে, ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করার। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে সব চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ এই সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সরকারকে টিকিয়ে রাখতে সিসাঢালা ঐক্য লাগবে। ১৮ কোটি জনগণ যদি এক থাকে তাহলেই ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব।’

তিনি আরো বলেন, ‘পাশাপাশি সরকারের দিকেও আমাদের নজর রাখতে হবে। যাতে তারা বিপদগামী না হয়। সবাইকে এই দায়িত্ব নিতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়তে গিয়ে আবরার শহীদ হয়েছে। আমাদের এ লড়াইকে অব্যাহত রাখতে হবে। অর্জিত বিপ্লবকে কোনোভাবেই বিপদগামী করা যাবে না।’

শেখ হাসিনাকে দিল্লির ঘৃণ্য এজেন্ট হিসেবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘১৬ বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট ও ইসলামবিরোধী সরকার ছিল সেটি সরাসরি দিল্লি থেকে পরিচালিত হয়েছে। ১৯৮১ সালে ইসলাম এবং বাংলাদেশকে ধংস করার জন্য সে দিল্লি থেকে এসেছিল। পতনের পর এখন আবার প্রভুর কাছেই তিনি আশ্রয় নিয়েছেন। দিল্লি ছাড়া তার আর যাওয়ার জায়গা নেই। তিনি যে দিল্লির ঘৃণ্য এজেন্ট ছিলেন এটাই তার দৃষ্টান্ত প্রমাণ।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

৩ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৭ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৭ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৭ ঘণ্টা আগে
Advertisement