শাহবাগে শিক্ষকদের ‘কলম সমর্পণ’ কর্মসূচিতে পুলিশের বাধা, আহত ও আটকের অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে ‘কলম সমর্পণ’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে শিক্ষকরা পদযাত্রা করে শাহবাগের দিকে অগ্রসর হলে শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায় পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে বলে তাঁদের দাবি।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ বলেন, “শাহবাগে পুলিশের হামলায় বহু শিক্ষক আহত হয়েছেন। কলম সমর্পণ কর্মসূচি শেষে আমাদের শহীদ মিনারে ফিরে যাওয়ার কথা ছিল।”

তবে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “শিক্ষকেরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আহত হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।”

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠন এ কর্মসূচি আয়োজন করে।

তাঁদের তিন দাবি হলো—সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “দূর-দূরান্ত থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্য সংগঠন হলো—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত এপ্রিল মাসে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করে। তবে এ সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে সহকারী শিক্ষকদের অপর অংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তাঁদের তিন দাবি (একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতি) বাস্তবায়নের জন্য। সময়ের মধ্যে দাবি না মানলে নভেম্বরের শেষ সপ্তাহে কর্মবিরতি, পরে পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ব্যবসা ও বিনিয়োগের বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর

শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৪ ঘণ্টা আগে

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

১৮ ঘণ্টা আগে

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

১৯ ঘণ্টা আগে

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ৪০ কোটি ডলার দিতে হচ্ছে টিকটককে

শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে চার হাজার ৮৮০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শিশুদের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘনের ঘটনায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় আ

১৯ ঘণ্টা আগে