প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্বের বৃহত্তম পর্যটন বাণিজ্য মেলা আইটিবি বার্লিন-২০২৪ জার্মানির বার্লিনে ৫ থেকে ৭ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও এ আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ। ৫ মার্চ শুরু হওয়া তিনদিনের এ মেলায় বাংলাদেশ পর্যটন বোর্ডের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস বার্লিনের সার্বিক সহযোগিতায় ১২টি কোম্পানি বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে।
এর মাধ্যমে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরা হবে। বাংলাদেশের পর্যটন সম্ভাবনার এই প্রাণবন্ত প্রদর্শন মেলার দর্শকদের মনোযোগ আকর্ষণ এবং প্রশংসা অর্জন করেছে।
এ বছর আইটিবি বার্লিনে ২৭টি হলে ১৬৫টি দেশ অংশগ্রহণ করছে। সাড়ে ৫ হাজার এরও অধিক প্রদর্শক এবং আনুমানিক ১ লাখ ৬০ হাজার দর্শককে এ মেলা একত্রিত করেছে, যা বিশ্বব্যাপী পর্যটন শিল্পের জন্য একটি রেকর্ড। এই মেলা কে বলা হয় বিশ্বের পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সর্ববৃহৎ মিলন মেলা।
বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ফারুক খান বিশ্বের পর্যটন শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান উপস্থিতির জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করার ওপর জোর দেন। তিনি টেকসই পর্যটন অনুশীলনে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানান।
পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে মেলার বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো. সাইফুল ইসলাম আইটিবি বার্লিন ২০২৪-এ বাংলাদেশের অংশগ্রহণের যাবতীয় সমন্বয় করছেন।
আইটিবি মেলা পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি চমৎকার প্লাটফর্ম। বাংলাদেশ সরকার পর্যটন শিল্পের উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টা সার্থক করতে এবং বিশ্বব্যাপী পর্যটন শিল্পের স্টেকহোল্ডারদের সঙ্গে আমাদের এ শিল্পের সঙ্গে জড়িতদের ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তোলার জন্য আইটিবি-২০২৪ এ বাংলাদেশের অংশগ্রহণ একটি মাইলফলক হয়ে থাকবে।

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
২ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।
৩ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ
৫ ঘণ্টা আগে