১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই হবেন নারী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৩: ২০
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়োগের ক্ষেত্রে নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে মোট কর্মীর ৮০ শতাংশই নারী থেকে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা উপজেলাভিত্তিক হাসপাতালগুলোর চিকিৎসা সেবা উন্নত করা হবে। শহর এবং গ্রামের স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকারের কাজ চলমান।’

তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি সরকারের পরিকল্পনা রয়েছে। ক্রমান্বয়ে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেয়া হবে।’

হামের টিকা নিয়ে বিগত দুই সরকারের ব্যর্থতা জীবনবিনাশী অপরাধ বলে উল্লেখ করেছেন সরকারপ্রধান।

তিনি বলেন, ‘দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সুচিকিৎসার লক্ষ্যে সমন্বিত ই-হেলথ কার্ড চালু করা হবে। ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্যবীমা চালু করা হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক স্পিকারের জামিন ভালো কাজ: স্পিকার

বাংলাদেশের মানুষ গত বিশ বছর গণতন্ত্রের দেখা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউজে প্রশাসন ও রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

২ ঘণ্টা আগে

'মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং মিলনায়তনে করতালি শোনা যায়। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি অতটা প্রশংসা করিনি, সামান্যই বলেছি।”

৪ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

৪ ঘণ্টা আগে

'হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি'

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালীর চেয়েও বড় বাধা বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

৫ ঘণ্টা আগে