স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

'মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৮এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য রাখছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসময় তাকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং মিলনায়তনে করতালি শোনা যায়। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি অতটা প্রশংসা করিনি, সামান্যই বলেছি।”

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে মানবসেবাকে কেন্দ্র করে সবাইকে কাজ করতে হবে। তিনি জানান, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় জোরদার করা সরকারের অগ্রাধিকার। তাদের অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা হাসপাতালের উন্নয়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতেও এ খাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের অনুরোধে ১৪ বোয়িং কিনছে বাংলাদেশ: বিমানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

২ ঘণ্টা আগে

বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু সরকারের নয়, জনগণেরও: দীনেশ ত্রিবেদী

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতেও শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার।

২ ঘণ্টা আগে

নতুন পে স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি: তথ্য উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।

৩ ঘণ্টা আগে

শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্ত বেআইনি: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল গভর্নিং বডির সিদ্ধান্তে কোনো শিক্ষককে বরখাস্ত করা বেআইনি বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আইনি প্রক্রিয়া পাশ কাটিয়ে গভর্নিং বডির সভাপতির কেবল মৌখিক বা টেলিফোনিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করাও সম্পূর্ণ আইনবহির্ভূত।

৫ ঘণ্টা আগে
Advertisement