প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভ্রমণ ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশন (বিটিডব্লিউএ) প্রবর্তিত ‘সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা’ পুরস্কার অর্জন করেছে দশ বছর বয়সী জনপ্রিয় কাগজ ‘ভ্রমণগদ্য’।
শনিবার (৯ মে) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘অ্যাওয়ার্ডস ফর ট্রাভেল অ্যান্ড ক্রিয়েটিভ এক্সেলেন্স’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
দেশের প্রথিতযশা ভ্রমণ লেখক, প্রকাশনা, আলোকচিত্রী, নকশাবিদ ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল উৎকর্ষের জন্য নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি বরেণ্য ভ্রামণিক ও লেখকদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খ. ম. হারুন, ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীব, বরেণ্য ভ্রমণলেখক শাকুর মজিদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল এবং ভোক্তা অধিকার এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান।
বিটিডব্লিউএ-এর সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম শোভনের উপস্থিতিতে বর্ণাঢ্য এই আয়োজনটি সঞ্চালনা করেন শাকিল বিন মোস্তাক ও ফুয়াদ বিন ওমর।

'সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা' পুরস্কার গ্রহণ করছেন 'ভ্রমণগদ্য'-এর সম্পাদক মাহমুদ হাফিজ। ছবি: সংগৃহীত
সংগঠনের সভাপতি ভ্রামণিক আশরাফুজ্জামান উজ্জ্বল যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের জন্য বিভিন্ন বিভাগে সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে সেরা ভ্রমণলেখক হিসেবে মাহফুজুর রহমানকে ‘সৈয়দ মুজতবা আলী ভ্রমণ সাহিত্য পুরস্কার’, সেরা অ্যাডভেঞ্চার লেখক হিসেবে মুনতাসির মামনুকে ‘রামানাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার পুরস্কার’ এবং সেরা ভ্রমণ আলোকচিত্রী হিসেবে মুস্তাফিজ মামুনকে ‘সাইদা খানম ভ্রমণ আলোকচিত্র পুরস্কার’ প্রদান করা হয়।
এছাড়া সেরা সৃজনশীল নকশাবিদ হিসেবে আনিসুজ্জামান সোহেল, সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা হিসেবে মাহমুদ হাফিজ সম্পাদিত ‘ভ্রমণগদ্য’ এবং সেরা ভ্রমণ বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সালাহউদ্দীন সুমনকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি-লেখক সাংবাদিক আ ব ম ছালাহউদ্দিন, মাহফুজুল হক জগলুল, কাজী রফিক, আবদুর রব, ক্ষমা মাহমুদ, ড. নাঈমা খানম, জাকারিয়া মন্ডল, আতিকুল ইসলাম, হোমায়েদ ইসহাক মুন প্রমুখ যোগ দেন।
রাজনীতি/এসআর

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে আমাদের নারী পুলিশ সদস্যদের ভূমিকা আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
আবহাওয়া অফিস জানায়, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
৬ ঘণ্টা আগে
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’। তাদের অভিযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। পরে শিক্ষার্থীরা কলেজের ফটকে পুনরায় কালো রঙ দিয়ে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন।
৭ ঘণ্টা আগে
মাহমুদুল হাসান মানিক আরও বলেন, কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে কৃষকের উৎপাদিত ধান কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তাই অবিলম্বে ধানের বাজারে কৃষকের লাভজনক মূল্য দিতে হবে এবং সরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে।
১৫ ঘণ্টা আগে