ষষ্ঠ উপজেলা পরিষদে ভোট পড়েছে ৩৬.৪৫ শতাংশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ষষ্ঠ উপজেলা পরিষদ পাঁচ ধাপে সার্বিকভাবে ৩৬ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১০ জুন) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে সিইসি এ তথ্য জানান।

তিনি বলেন, চার ধাপে উপজেলা নির্বাচন করার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে পাঁচ ধাপে শেষ করতে হয়েছে। শেষ ধাপে ভোট পড়েছে ৪২ শতাংশের মতো। আর সার্বিকভাবে ভোট পড়েছে ৩৬ দশমিক ৪৫ শতাংশ। দেশের ৪৯৫ উপজেলার মধ্যে পাঁচ ধাপে ৪৬৯ টিতে নির্বাচন শেষ হয়েছে। এবার প্রতিটি জেলায় তিনটি বা চারটি ধাপে ভোট হয়েছে। এজন্য প্রশাসনে কর্মকর্তাদের জন্য সহজ হয়েছে। স্বস্তিদায়কও হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলো আইনি জটিলতা ও মেয়াদ পূর্তি না হওয়ায় পরবর্তীতে নির্বাচন হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপে অনুষ্ঠিত ১৩৯টি উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট পড়েছে ৩৭ দশমিক ৫৭ শতাংশ। তৃতীয় ধাপে ২৯ মে ৮৭ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ২৪ শতাংশ।

চতুর্থ ধাপে গত ৫ জুন অনুষ্ঠিত ৬০ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৪ দশমিক ৭৭ শতাংশ। সব মিলিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৫ শতাংশ।

প্রথমবারের মতো স্থানীয় এই নির্বাচন দলীয়ভাবে হয় ২০১৯ সালে। সে বছর ১০ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত পাঁচ ধাপে ৪৫৫ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভোট দিয়েছেন ২ কোটি ৫৭ লাখ ৩৯ হাজার ৭৮৮জন ভোটার, যা মোট ভোটের ৪০ দশমিক ৩৬ শতাংশ।

এবার বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি। বিএনপি ভোটে অংশ নেয়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১১ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১২ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১২ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৫ ঘণ্টা আগে