সংরক্ষিত নারী আসনে ১৩ জনের মনোনয়ন জমা জামায়াত জোটের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৫: ২৪

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১৩ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের হামিদুর আযাদ বলেন, আমরা আশাবাদী হব— নারী আসনে যে কম্বাইন্ড তালিকা সাবমিট (জমা) করেছি, এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা; আমরা আশা করি সেভাবেই নির্বাচনের ফলাফল আসবে।

এ তালিকার বিষয়ে কমিশনের সঙ্গে আলাপ হয়েছে উল্লেখ করে আযাদ বলেন, যেহেতু নির্বাচন সরাসরি হয়ে গেছে এবং পার্লামেন্ট চলছে, ওনারা যদি টাইমলি পার্লামেন্টে যেতে পারেন, তবে জাতির যে প্রত্যাশা এবং নারী সমাজের যে বিশেষ করে প্রত্যাশা—নারী প্রতিনিধিত্ব; সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল আশা প্রকাশ করেন, মনোনীত ১৩ জন নির্বাচিত হয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব করবেন।

তিনি বলেন, দেশের জন্য, জাতির জন্য, জনগণের স্বার্থে আইন প্রণয়নসহ সবকিছুর ক্ষেত্রে নারীরা স্বয়ংসম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসেবে সেখানে অল প্রিভিলেজ এবং পাওয়ার-ফাংশন এক্সারসাইজ করবেন; সংবিধান সেই সুযোগ তাদের দিয়েছে।

সংরক্ষিত নারী আসনে মনোনীত ১৩ জন বিরোধী দলের মঞ্চে বসেই, বিরোধী দলের কাতারে বসেই দেশ গঠনে ও জাতি গঠনে ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ। তিনি আরও বলেন, পার্লামেন্টে আমাদের যে ভূমিকা ও নীতি—আমরা প্রকাশ করেছি, সেটা হচ্ছে সকল ন্যায়সম্মত কাজে, জনকল্যাণকর কাজে এবং দেশের স্বার্থে আমরা জনগণের সঙ্গে ইতিবাচক ভূমিকা রাখব। এটা আমাদের বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমির, তিনি এটা ঘোষণা করেছেন শুরুতেই।

জামায়াতের এই নেতা বলেন, যদি সরকার ভুল পথে পরিচালিত হয়, কোনো অন্যায় সিদ্ধান্ত নেয়, জনবিরোধী-গণবিরোধী সিদ্ধান্ত নেয় —সে ক্ষেত্রে আমাদের অপরাপর বিরোধীদলীয় সদস্যগণ যেমন সোচ্চার থেকে ভূমিকা পালন করবেন, আমাদের নারী সদস্যগণও একসঙ্গে বিরোধী দলের সঙ্গে যুক্ত হবেন। ৭৭ জনের সঙ্গে ১৩ জন যুক্ত হয়ে ৯০ জন বিরোধীদলীয় সদস্য একসঙ্গে ভূমিকা পালন করবে—এ প্রত্যাশা আমরা রাখছি।

গণভোট বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, এই গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা। এটা না হওয়াতে আমরা ১১ দল একসঙ্গে সরকারের জনরায় উপেক্ষা করার প্রতিবাদে এবং এই অন্যায় কাজের প্রতিবাদে পার্লামেন্টে যেমন রোল প্লে করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। সে ব্যাপারে আমরা সামনেও ভূমিকা রাখব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে এসএসসি পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

৩ ঘণ্টা আগে

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

৩ ঘণ্টা আগে

ডাকার ফোরামে শান্তি ও গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগালকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

৪ ঘণ্টা আগে

সিংগাইরে এসএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, ২ পরিদর্শককে অব্যাহতি

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছিল না। তার আগমনের বিষয়টি আগে থেকে টের পাননি কেন্দ্র সংশ্লিষ্টরা। কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি সরাসরি পরীক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

৪ ঘণ্টা আগে