প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম জোরদার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তর–এ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার।
এ সময় সারাহ কুক বলেন, এসব খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা উন্নয়নে যুক্তরাজ্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করতে আগ্রহী। পাশাপাশি চলমান পুলিশ সংস্কার কার্যক্রমেও সহায়তা দেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর তদন্ত, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ পুলিশ কাজ করছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে