যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলা ও সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হলো প্রতিবেশী এই দুই দেশ।

আজ শনিবার (১৯ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে টম ব্যারাক বলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল।

এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলো।

পোস্টে ব্যারাক বলেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সাথে মিলে শান্তি ও সম্প্রীতির একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন।’

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে সিরিয়া বা ইসরায়েলি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানান, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সুয়েইদা অঞ্চলে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিত আকারে প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল।

গত রোববার থেকে সুয়েইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া ও বেদুইন উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

মঙ্গলবার ওই অঞ্চলে সরকারি সেনা মোতায়েন করার পর সংঘাতের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে দ্রুজদের সুরক্ষা দেয়ার অজুহাতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি, দামেস্কেও সামরিক বাহিনীর সদর দপ্তরসহ অন্যান্য সরকারি স্থাপনায় সতর্কতামূলক হামলা চালায় দেশটি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে