প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও গুণমান বজায় রাখতে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করার ঘোষণা দিয়েছে সরকার। চামড়া নষ্ট হওয়া রোধ এবং ঢাকার ট্যানারিগুলোতে বর্জ্য শোধনাগারের (ইটিপি) ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সংগ্রহের পর অন্তত সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া কোনোভাবেই ঢাকার ভেতরে আনা যাবে না।’
মন্ত্রী আরও জানান, স্থানীয় পর্যায়ে চামড়া যথাযথভাবে সংরক্ষণ করলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়বে না এবং চামড়ার পচন রোধ করা সম্ভব হবে। এ লক্ষ্যেই সরকার সারা দেশে বিনামূল্যে লবণ বিতরণের এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ প্রয়োগের মাধ্যমে দেশের মূল্যবান জাতীয় সম্পদ চামড়ার সঠিক মান বজায় রাখা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনীতি/এসআর

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।
৫ ঘণ্টা আগে
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালের স্নাতকের চূড়ান্ত (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।
৫ ঘণ্টা আগে