সিলেট প্রতিনিধি

বুধবার দিবাগত মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম কম্পনটির মাত্রা ছিল ৩.৫, এবং পরেরটির মাত্রা ছিল ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত অঞ্চলে। এই ভূকম্পনের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
এদিকে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
এছাড়া রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।
এর আগে গত ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকা এবং এর আশেপাশে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।
গত ১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ৪.৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। স্থানীয়দের মতে, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এরও আগে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এই ঘটনায় উৎপত্তিস্থল নরসিংদীতে ৫ জন (যার মধ্যে বাবা-ছেলে ছিলেন), ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ শিশুসহ মোট ১০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া, কয়েকশত মানুষ আহত হন।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৪ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৬ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭ ঘণ্টা আগে