প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবিধান সংস্কার হবে নাকি সংশোধন, তা নিয়ে সরকার দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়েছে।
রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশ চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, জুলাই সনদ নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনা করবো, সংবিধান যেন সংশোধন করা যায় সেই সিদ্ধান্তে সকলে যাবো।
একই সময়ে এই বক্তব্যের বিরোধিতা করেছে বিরোধী দলের নেতারা। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সমর্থনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের কেউই ভুলে যাওয়ার কথা না যে দুইটা নির্বাচনের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় এসেছি। একটি গণভোট ও আরেকটি জাতীয় সংসদ নির্বাচন। এই গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আমাদের গণভোটের যে আদেশ ছিল সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে বিভিন্ন বক্তব্যে অসাংবিধানিক বলা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছে। কিন্তু তিনি এটি বলতেই পারেননি। আমরা সংবিধান সংশোধনের জন্য আসিনি, আমরা সংবিধান সংস্কারের জন্য এসেছি।’
এসময় সরকার দলের সংসদ সদস্যদের তার বক্তব্যের বিরোধিতা করতে দেখা গেছে।

এতে বলা হয়, ইতোপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিসকক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছে একদল শিক্ষার্থী। চব্বিশের জুলাইয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটকে রাখার খবর জানা যায়।
৭ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘এখন আমাদের দূতাবাস তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে জানার চেষ্টা করেছে। আরো ডিটেইলস, কী অবস্থায় আছে—তা জানার চেষ্টা করছে। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে, গ্রিসের ওখানে সংশ্লিষ্ট যারা আছে, তাদের ওই সরকারের কিছু নিয়ম মেনে তাদের কিভাবে ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা যায়,
৭ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
৮ ঘণ্টা আগে