অ্যামাজনে শপিংয়ে সহায়তায় এআই অ্যাসিস্ট্যান্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
গ্রাহকের বিভিন্ন চাহিদা পূরণে অ্যাসিস্ট্যান্টটি সাহায্য করবে বলে মনে করেছে অ্যামাজন । ছবি: সংগৃহীত

ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে শপিংয়ের সময় গ্রাহকদের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শপিং অ্যাসিস্ট্যান্ট চালু হয়েছে। ‘রুফাস’ নামের এআই চ্যাটবটকে পণ্যের তালিকা, গ্রাহক মূল্যায়ন ও শপিং নিয়ে প্রশ্নোত্তরসহ নানা ডেটা দিয়ে প্রশিক্ষিত করা হয়েছে, যাতে শপিংয়ের ক্ষেত্রে কাস্টমারকে প্রশ্নের উত্তরসহ পরামর্শ দিয়ে সহায়তা দিতে পারে।

গ্রাহকের বিভিন্ন চাহিদা পূরণে অ্যাসিস্ট্যান্টটি সাহায্য করবে বলে মনে করেছে অ্যামাজন। রুফাসে কাস্টমাররা শপিং সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। যেমন–‘জুতা কেনার সময় কী কী বিষয় বিবেচনা করতে হবে?’ আবার দুইটি পণ্যের মধ্যে পার্থক্য সম্পর্কেও প্রশ্ন করা যাবে। যেমন—‘ট্রেল ও রোড রানিং জুতার মধ্যে পার্থক্য কী?

রুফাসকে ওয়েবসাটটির পণ্য সম্পর্কে সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করতে গ্রাহকদের উৎসাহ দিচ্ছে অ্যামাজন। গ্রাহকের প্রয়োজন অনুসারে পণ্য কেনার বিষয়ে পরামর্শ দেবে এই চ্যাটবট। এছাড়া কাউকে উপহার দেওয়ার বিষয়েও পরামর্শ দিতে পারবে।

রুফাস পণ্যে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। এজন্য কষ্ট করে পণ্যের বিবরণ আর পড়তে হবে না গ্রাহককে। যেমন—কোনো জ্যাকেট দেখিয়ে প্রশ্ন করা যাবে, এটি ওয়াশিং মেশিনে ধোয়া যাবে কিনা।

২০২৩ সালে অ্যামাজন বলেছে, কোম্পানিটি প্রতিটি বিভাগ জেনারেটিভ এআই নিয়ে কাজ করছে। এরপর থেকেই এআইভিত্তিক সারাংশ, পণ্যের ব্যাকগ্রাউন্ড তৈরি করছে কোম্পানিটি। সেই সঙ্গে বিক্রেতাদের এআইভিত্তিক পণ্যের তালিকা তৈরিতেও উৎসাহ দিচ্ছে আমাজন।

অ্যামাজনের প্রতিযোগী কোম্পানি ওয়ালমার্টও সিইএস ২০২৪ (কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন) ইভেন্টে একই ধরনের ফিচারের টিজার দেখিয়েছে।

অ্যামাজনের নির্বাহী রাজিব মেহতা বলেন, জেনারেটিভ এআই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রযুক্তি সব সময় সঠিকভাবে কাজ করবে, তা ঠিক নয়। সময়ের সঙ্গে সঙ্গে মডেলটিকে আরও উন্নত করা হবে। চ্যাটবটের উত্তরের সঙ্গে লাইক ও আনলাইক বাটন যুক্ত করা হয়েছে। এর ফলে কাস্টমাররা তাদের প্রতিক্রিয়া জানাতে পারবে।

‘কিছুসংখ্যক’ কাস্টমারদের জন্য রুফাস বেটা চালু করা হয়েছে। অ্যামাজনের মোবাইল অ্যাপ আপডেট করার পর এটি ব্যবহার করা যাবে। এই সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উত্তরাঞ্চলের ৭ জেলায় বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল

২০ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

২১ ঘণ্টা আগে

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

২১ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১ দিন আগে