প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচনব্যবস্থা সংস্কারের জন্য সব অংশীজনের মতামত নেবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ইসির নিবন্ধিত ২২টি দল ও জোটের কাছে প্রস্তাব চেয়েছে নির্বাচনব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন।
এরই মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ২২টি দল ও জোটের কাছে সংস্কার কমিশন মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৪৭টি। এক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন জোটভুক্তদের কাছে মতামত চাওয়া হয়নি।
এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আইন-কানুন গভীরভাবে পর্যালোচনা করছি। ১৭-১৮টি মিটিং করেছি। আমাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা কিছু মতামত পেয়েছি। গণমাধ্যমের মতামতও নেব। তবে দলগুলোর সঙ্গে সংলাপের দরকার নেই।
সুশাসনের জন্য নাগরিক কমিটির (সুজন) সম্পাদক আরও বলেন, অনেক ধরনের মতামত আছে। এক্ষেত্রে অনেক মতামত বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে বসব।
গত তিন অক্টোবর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার সুপারিশ জমা দেবে এই কমিশন।
দায়িত্ব নেওয়ার পর কমিশন গত ২২ অক্টোবর নির্বাচনি ব্যবস্থার সংস্কার বিষয়ে নাগরিক সমাজকে ১৫ নভেম্বরের মধ্যে ই-মেইল, ওয়েবসাইট বা কমিশনের ফেসবুকের মাধ্যমে মতামত জানাতে অনুরোধ করে।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১১ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৪ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৫ ঘণ্টা আগে