সাংবাদিকতায় দক্ষতা ও নৈতিকতার প্রয়োজন সবচেয়ে বেশি

ডেস্ক, রাজনীতি ডটকম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেন, সাংবাদিকতায় দক্ষতা ও নৈতিকতার প্রয়োজন সবচেয়ে বেশি। আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (১ম পর্ব) ২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, অস্ট্রেলিয়ান একজন নাগরিকের পুত্র ইরাকে নিহত হন। নিহতের বাবার কাছে প্রত্যাশার কথা মিডিয়া জানতে চাইলে ইরাকে যুদ্ধ না করার পক্ষে মত দেন। তিনি বলেন, আমার সন্তান হারিয়েছি, এজন্য আমি যুদ্ধ কামনা করতে পারি না। এটা দ্বারা প্রধান অতিথি নৈতিকতার ভিত্তি কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন সেটা বোঝাতে চেয়েছেন।

অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসু্দ্দিন সাংবাদিকতার ক্ষেত্রে জবাবদিহিতা ও দায়বদ্ধতার কথা বলেন। তিনি বলেন, প্রচলিত গণমাধ্যমসমূহের জবাবদিহিতা ও দায়বদ্ধতা থাকলেও সামাজিক মাধ্যমসমূহের সেটা মানসম্মত পর্যায়ে নেই। তাই আমাদের প্রয়োজন প্রচলিত গণমাধ্যমসমূহকে আরো বেশি পৃষ্ঠপোষকতা দেওয়া।

পিআইবি মহাপরিচালক আরো বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে আমাদের গণমাধ্যমের প্রশিক্ষিত গণমাধ্যম কর্মী ও সঠিক রাষ্ট্রীয় নীতি সহায়তা দরকার। আর এই প্রশিক্ষিত গণমাধ্যম কর্মী গড়ে তুলতে কাজ করে পিআইবি। আর রাষ্ট্রীয় নীতি সহায়তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করে থাকে।

আবুল কালাম মোহাম্মদ শামসু্দ্দিন বলেন, গণমাধ্যমের উপযোগীতা ও সমালোচনা উভয়ই আছে। নৈতিকতার অবক্ষয় থেকেই হলুদ সাংবাদিকতার বিস্তৃতি। তাই গণমাধ্যম কর্মীদের দৃঢ় নৈতিকতা থাকাও জরুরী।

তিনি আরো বলেন, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের পিআইবি একমাত্র প্রতিষ্ঠান যেটি সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রী দিয়ে থাকে। তবে আমাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

আবুল কালাম মোহাম্মদ শামসু্দ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রযুক্তিগত দক্ষতা থাকলে ছবি, সংবাদ ও অন্যান্য বিষয়াদি খুব সহজে সত্য উদঘাটনে সাহায্য করতে পারবে। তাই বর্তমান সময়ের প্রেক্ষিতে সাংবাদিকদের গুজব প্রতিরোধে কারিগরী জ্ঞান আহরণ করা উচিৎ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের সমন্বয়কারী পংকজ কর্মকার। এছাড়া পিআইবি’র অধ্যয়ন শাখার প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. কামরুল হক, সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান ও প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী ও প্রভাষক শুভ কর্মকার । এছাড়া অনুষ্ঠানে পিআইবি’র রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ, সহকারী সম্পাদক শাহেলা আক্তার, জ্যেষ্ঠ্ গবেষক কামরুন নাহার, প্রশিক্ষক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহ আলম, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞাসহ পিআইবির কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (১ম পর্ব) ২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থী ও পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপূর্বে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (১ম পর্ব) ২০২২ শিক্ষাবর্ষ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ২০২৩-২০২৪ শিক্ষাবর্সের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পিআইবি মহাপরিচালক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

৭ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

৮ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

৯ ঘণ্টা আগে

আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকারের

তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে সই করেন।

১১ ঘণ্টা আগে