প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী এখনো অফিশিয়ালি কোনো নির্দেশনা পায়নি। তবে নির্দেশনা পেলে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত বলে জানিয়েছে সেনাসদর
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাসদরের অপারেশনস পরিদপ্তরের কর্নেল মো. শফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে একথা বলেন।
এ সময় আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণের বিষয়ে ‘ক্রাইসিস ম্যানেজমেন্টের’ প্রতিবেদনের প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো বিস্তারিত জানি না।’
সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে শফিকুল ইসলাম বলেন, ‘মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শীর্ষ সন্ত্রাসীসহ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে যে অভিযান চলছে সেটা চলমান থাকবে।’
এ সময় তিনি গত তিন সপ্তাহের সেনাবাহিনীর বিভিন্ন অভিযান এবং কার্যক্রমের সাফল্যগুলো তুলে ধরেন।

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৫ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৬ ঘণ্টা আগে