কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশি কর্মীদের আজ বুধবার থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
সৌদি রাষ্ট্রদূত বলেন, আজকে আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করেছি। সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হত।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। আমরা আশা করছি, দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে। বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদিতে আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ রকম কিছু আমি শুনিনি।
উল্লেখ্য, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
৬ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ
৭ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।
৭ ঘণ্টা আগে
১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
৮ ঘণ্টা আগে