প্রতিবেদক, রাজনীতি ডটকম

আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ফকিরাপুলে ঝুঁকি নিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ সাহসিকতার কাজ করছে।’
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আহত পুলিশ সদস্যদের দেখলাম। আল্লাহর রহমতে তারা ভালো আছে। এক কনস্টেবলের পায়ে ও এএসআইয়ের পেটে গুলিবিদ্ধ হয়েছে। কনস্টেবলের পায়ের গুলি রাতেই রিমুভ করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আরেক জনের পেটের গুলি ৪৮ ঘণ্টার পর অস্ত্রোপচার করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। যে পরিমাণ অস্ত্র দরকার সেই পরিমাণ অস্ত্র নিয়ে কাজ করছে। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে নাই, পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে আমরাও ভবিষ্যতের চিন্তা করব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল রাতে ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়ির গতিরোধ করে। পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ থেকে ৬০০ গজ দূরে গিয়ে পুলিশের ওপর গুলি ছোড়া হয়। সেই গুলিতে আহত হন দুই পুলিশ সদস্য। তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’
অপরাধীরা কি খুব বেশি সুযোগ নিচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না, এইজন্য যে আমরা চারজনের ভেতরে তিনজনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘বাকি আসামিদের ধরার চেষ্টা করছি। পুলিশ সাহসিকতার কাজ করেছে। নিজেদের জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় ৯ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।’

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৫ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৬ ঘণ্টা আগে