চুক্তি লঙ্ঘন করায় কম্পিউটার কাউন্সিলকে তথ্যসেবা দেবে না ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চুক্তির শর্ত ভঙ্গ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য তৃতীয় পক্ষকে দেওয়া ও প্রয়োজনীয় অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে (বিসিসি) আর কোনো তথ্যসেবা দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ডিসেম্বর) সংস্থাটির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপক্ষীয় চুক্তি হয়। ওই চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় দিতে পারবে না মর্মে শর্ত থাকলেও বিসিসি কর্তৃক তা লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও বিসিসি জবাব দিতে বিরত থাকে।

এনআইডি মহাপরিচালক বলেন, পরে ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হলে বিসিসি কর্তৃক যে জবাব দেওয়া হয় তা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে। অন্যদিকে চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি কর্তৃক পরিশোধ না করায় চুক্তি অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য মর্মে বিবেচিত হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির ২০২২ সালের ৪ অক্টোবর সম্পাদিত চুক্তিটি গত ২০ ডিসেম্বর বাতিল করা হয়েছে এবং বিসিসিকে প্রদত্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া চিঠি পাঠানোর ১৫ দিনের মধ্যে বকেয়া ফি/চার্জ পরিশোধের পর চালানের কপি দাখিল করার জন্য বিসিসিকে অনুরোধ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৫ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৫ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ ঘণ্টা আগে
Advertisement