ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে। সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা করাসহ ৫ কর্মসূচি পালন করতে হবে। ৫ জুন ছুটি থাকায় ২৫ জুন এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (১৮ জুন) এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ থেকে সব জেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, এ বছর বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পবিত্র ঈদুল-আজহার ছুটিতে থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২৫ জুন পালনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দিবসটিকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
চিঠিতে ৫টি কর্মসূচি উল্লেখ করে পালনের জন্য নির্দেশ দেয়া হয়। কর্মসূচিগুলো হলো- নিজ নিজ শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা। সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা করা। পরিবেশ সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশবান্ধব সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা এবং বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বকে অর্থবহ করতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা। একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী ও উপকরণ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের জন্য সেমিনারের আয়োজন করা। পরিবেশ সু-রক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের করণীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৪ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৫ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৬ ঘণ্টা আগে