'নির্বাচন নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী'

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৫: ৩৮
সীমান্ত সম্মেলন নিয়ে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘পুলিশ একটা লাথি মারুক, একটা বাড়ি মারুক—আমরা এ ধরনের পুলিশ চাই না। আমরা চাই মানবিক পুলিশ।’

দেশের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে পুলিশ প্রস্তুত আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যখন নির্বাচন হবে, তখন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

ভারত থেকে পুশব্যাক নিয়ে এক প্রশ্নের জবাবের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, তাহলে তারা আমাদের কাছে হস্তান্তর করুক, আমরা তাদের গ্রহণ করতে রাজি আছি। কিন্তু নির্জনে রাস্তায় এভাবে ফেলে রাখা কোনো সভ্য কাজ হতে পারে না।’

বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৪ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৪ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৬ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৭ ঘণ্টা আগে
Advertisement