আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ (১৪ নভেম্বর)। ডায়াবেটিস সম্পর্কে বিশ্ববাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৪ নভেম্বর দিবসটি পালন হয়। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।

আপনি কী জানে ডায়াবেটিস কি? চলুন এ প্রতিবেদনে তা জেনে নেওয়া যাক-

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের দেয়া সংজ্ঞায় বলা হয়েছে, ডায়াবেটিস এমন এক দীর্ঘস্থায়ী অবস্থা যার ফলে শরীর কার্যকরভাবে ইনসুলিন হরমোন তৈরি বন্ধ হয়ে যায়।

যদি সহজ ভাষায় বলি, ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যার কারণে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এতে একবার কেউ আক্রান্ত হলে সারা জীবনের জন্য তা বয়ে বেড়াতে হয়।

তবে, খাদ্যাভাসে পরিবর্তন ও নিয়মিত শরীরচর্চা করলে ৭০ শতাংশ ক্ষেত্রে এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে, বিশ্বে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিস রোগী উদ্বেগজনক হারে বাড়ছে। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আরও ভয়ংকর। সারা বিশ্বে প্রতি ১০ জনে ১ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমান বাংলাদেশে প্রতি ১০০ জনে প্রায় ১৪ জন প্রাপ্ত বয়স্ক (২০-৭৯ বছর) ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি ৪ জনে ৩ জন ডায়াবেটিস রোগী নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত দেশে বসবাস করে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি ২ জনে ১ জন ব্যক্তি জানে না যে তার ডায়াবেটিস আছে। বাংলাদেশে প্রায় ২০ হাজারের বেশি শিশু ডায়াবেটিস আক্রান্ত যাদের গড় বয়স ১০-১২ বছর।

ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে তারা এই রোগে আক্রান্ত। ডায়াবেটিস সবচেয়ে বেশি জরুরি সচেতনতা। আর সে সচেতনতা বৃদ্ধিতেই এ দিবসটি পালন করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. শাহজাহান মনির আর নেই

অধ্যাপক ড. শাহজাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

৩৩ মিনিট আগে

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাঁধা দেয়। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শ

৪২ মিনিট আগে

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। সম্মেলনে সভাপতিত্ব করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

১ ঘণ্টা আগে

শ্যামলীর বেবী কেয়ার হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরণ, নবজাতকের মৃত্যু

স্বজনদের দাবি, বিস্ফোরণের পর অক্সিজেন সংকটে পড়ে পিআইসিইউতে থাকা আরও কয়েকজন শিশু। তবে অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে হাসপাতালটির নিরাপত্তা ও জরুরি সেবা ব্যবস্থাপনা নিয়ে।

২ ঘণ্টা আগে