চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড : ৭ দিনের রিমান্ডে গ্রেপ্তার ইরফান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাঁদপুরের মেঘনা নদীতে লাইটার জাহাজে আলোচিত ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদরের হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কালাম খা আদালতে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। তিনি বলেন, ‘‘আশা করছি, তাকে জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে।’’

গত সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল–বাখেরা জাহাজ থেকে সাতজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জাহাজের মালিক মাহবুব মোর্শেদ মামলা করেন। পরে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইরফানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজে হত্যাকাণ্ডে ঘটনা পরিকল্পিত। সেটি ডাকাতির ঘটনা ছিল না। যেভাবে জাহাজের কক্ষে কক্ষে হত্যা করা হয়েছে, তা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ।

গ্রেপ্তার ইরফানের বাড়ি ফকিরহাট উপজেলায়। তার বাবার নাম জগদীশ মণ্ডল। তিনি আট মাস ধরে এমভি-আল বাখেরা জাহাজে চাকরি করছিলেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ৭ খুনের রহস্য উন্মোচনে শ্রম মন্ত্রণালয় ৫ সদস্যের, জেলা প্রশাসনে ৪ সদস্যের এবং জেলা পুলিশ ৩ সদস্যের তদন্ত টিম গঠন করেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে ১১ কর্মকর্তার বদলি ও পদোন্নতি

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

বাকস্বাধীনতা ও সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

৬ ঘণ্টা আগে

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

৬ ঘণ্টা আগে
Advertisement