রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় চীনের অনুদান

বিজ্ঞপ্তি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি খাদ্য সহায়তায় চীন সরকার নতুন করে অর্থ অনুদান দিয়েছে। চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) এর মাধ্যমে এ সহায়তা দিয়েছে দেশটি।

সম্প্রতি ঢাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করা হয়। চীনের এই অর্থায়নের মাধ্যমে ডব্লিউএফপি কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থানরত প্রায় ৪৫ হাজার রোহিঙ্গার জন্য তিন মাসের খাদ্য রেশন সরবরাহ করতে পারবে। এই খাদ্য রেশনে রয়েছে ২১০০ মেট্রিক টন পুষ্টিকর চাল, ডাল ও রান্নার তেল।

ডব্লিউএফপির বাংলাদেশ প্রতিনিধি ডম স্ক্যালপেলি বলেন, “চীনের এই সহায়তা এমন এক সময়ে এসেছে যখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি। মানবিক চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, অথচ অর্থায়ন কমছে। এই অনুদানের ফলে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখতে পারব।”

চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য' অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, “বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে এবং চলমান মানবিক সংকট মোকাবিলায় এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলাদেশে বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। মিয়ানমার থেকে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গা আসায় সংকট আরও গভীর হয়েছে। এই পরিস্থিতিতে আগামী এক বছরের জন্য রোহিঙ্গাদের পূর্ণ খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ডব্লিউএফপির প্রয়োজন আরও ১২ কোটি মার্কিন ডলার। এই অর্থ না মিললে ২০২৫ সালের অক্টোবরের মধ্যেই খাদ্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ডম স্ক্যালপেলি আশা প্রকাশ করে বলেন, “এই সহায়তা কেবল চীনের অংশীদারিত্বের ধারাবাহিকতা নয়, বরং আরও বড় ভূমিকা পালনেরও ইঙ্গিত।”

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৩ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৩ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৫ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৬ ঘণ্টা আগে
Advertisement