আইন উপদেষ্টার বাসভবনে মিলল ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

ডেস্ক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ড্রোনটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে। পরে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

ডিএমপি জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, ‌‌‘উদ্ধার করা ড্রোনটি এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

জানা গেছে, শনিবার সকাল পৌনে ৯টার দিকে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনের ঘাসের ওপর পড়ে থাকা ড্রোনটি প্রথম দেখতে পান বাসভবনে কর্মরত মালি সালমা হক। তিনি বাগান পরিষ্কার করার সময় ড্রোনটি খুঁজে পান। পরে সেটি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়। দেলোয়ার হোসেন বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপির সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে ড্রোনটি উদ্ধার করে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা-নকশা সম্পন্ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব

১০ ঘণ্টা আগে

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের

শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন

১১ ঘণ্টা আগে

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

১১ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৪ ঘণ্টা আগে
Advertisement