প্রতিবেদক, রাজনীতি ডটকম

নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ আগুন লাগে বলে জানান স্থানীয়রা।
পলাশ ফায়ার সার্ভিস জানায়, পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আগুন নেভাতে ওই কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে।
পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, ‘এই আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। আমরা কাজ করছি। আশা করছি, অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। তবে কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না। কীভাবে আগুন লেগেছে সেটিও বলা যাচ্ছে না।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) আগুন জ্বলছে। কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো।

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”
৭ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’
৮ ঘণ্টা আগে
শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।
৯ ঘণ্টা আগে
তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে সই করেন।
১১ ঘণ্টা আগে