‘জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে কি জরুরি অবস্থা জারি করা হয়েছে, বা সংবিধান স্থগিত রাখা হয়েছে, তা যদি নাহয় তাহলে কোনো যুক্তিতে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

বিরোধীদলগুলোর কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা নজিরবিহীন ও সংবিধানের পরিপন্থী। এই নিষেধাজ্ঞা সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল। নির্বাচন কমিশনের যে পরিপত্রের অজুহাতে এই নিষেধাজ্ঞা, সেটাই সংবিধান ও জনগণের ন্যুনতম গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। নির্বাচন কমিশনের এই তৎপরতা তাদের এখতিয়ারের বাইরে।

বিবৃতিতে তিনি বলেন, ভোটারদের নির্বাচনের পক্ষে প্রচারণা চালাবার যেমন অধিকার রয়েছে, তেমনি নির্বাচনের বিপক্ষে প্রচারণা চালাবার অধিকারও মানুষের রয়েছে। কোনো পরিপত্র বা বিধিনিষেধ দিয়ে এই অধিকার হরণ বা স্থগিত রাখার কোন অবকাশ নেই।

তিনি বলেন, একটা নীলনকশার পাতানো নির্বাচন নির্বাচন খেলাকে সুরক্ষা দিতে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, দেশের মানুষ ও বিরোধী রাজনৈতিক দলসমূহের কাছে তা গ্রহণযোগ্য নয়। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভাগাভাগির নির্বাচনী তৎপরতাকে প্রত্যাখ্যান ও বর্জন করবে।

তিনি অনতিবিলম্বে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বেআইনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান।

বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি

আগামীকাল শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ও মুক্তিযুদ্ধের শহীদদের শহীদদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করবে।

পার্টি সারা দেশে শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে সকল শহীদদের স্মরণ করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১৬ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৭ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১৮ ঘণ্টা আগে