প্রশাসনে রদবদল, এবার ৯ সচিবের চুক্তি বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ২০
জনপ্রশাসন মন্ত্রণালয়

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বড় রদবদল শুরু হয়েছে। এর আগে একাধিক সচিবের দপ্তর বদলের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। সবশেষ অন্তর্বর্তী সরকারের সময় সিনিয়র সচিব ও সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে আলাদা আলাদা প্রজ্ঞাপনে তিন সচিবকে নিজ নিজ দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

চুক্তি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত যেসব সচিবের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

এ তালিকায় আরও রয়েছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান।

এ ছাড়া পরিকল্পনা কমিশনের তিন সদস্য মো. মোখলেস উর রহমান, এম এ আকমল হোসেন আজাদ ও কাইয়ুম আরা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আলাদা আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে নিজ নিজ মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের আগেই অবশ্য প্রশাসনে রদবদল শুরু হয়েছে। বিএনপি শপথ নেওয়ার দুই দিন আগে ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একদিন পরই অবশ্য এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগও বাতিল করা হয়। তার জায়গায় মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে থাকা নাসিমুল গনিকে।

এর বাইরে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসা অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সচিবালয়ের বিভিন্ন পদসহ জেলা প্রশাসকের (ডিসি) কিছু পদে আরও পরিবর্তন আসতে পারে। পরিবর্তন আসতে পারে পুলিশসহ অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন দায়িত্বেও।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

৩ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৬ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৭ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৭ ঘণ্টা আগে
Advertisement